তুমি যাকে ভালোবাসো, সে যদি তোমাকে গুরুত্বই না দেয়…তাহলে কি তাকে ভালোবাসা ঠিক? এরকম প্রশ্ন কি তোমার মনেও জাগে? তাহলে পড়তে থাকো শেষ অবধি।
প্রশ্নটা খুব ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অনেক অজানা কষ্ট, না বলা কথা, আর নিঃশব্দ অপেক্ষা।
আমরা অনেক সময় ভালোবাসাকে ভুল বুঝি। ভাবি — যত বেশি দেবো, একদিন সে বুঝবে।
যত বেশি সহ্য করবো, একদিন সে ফিরে আসবে। কিন্তু সত্যিটা একটু কঠিন।
যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, সে তোমার ভালোবাসার মূল্যও বুঝবে না।

ভালোবাসা কখনও একতরফা যুদ্ধ নয়।
এটা এমন একটা অনুভূতি, যেখানে দু’জন মানুষ একে অপরকে অনুভব করে, বুঝতে চায়, গুরুত্ব দেয়। তুমি যদি প্রতিদিন অপেক্ষা করো,আর সে যদি প্রতিদিন অবহেলা করে-তাহলে এটা ভালোবাসা নয়,এটা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা।
একবার নিজের মনকে জিজ্ঞেস করো —“আমি কি সত্যিই ভালোবাসা পাচ্ছি, না কি শুধু ধরে রাখার চেষ্টা করছি?”
কারণ- ভালোবাসা কখনও ভিক্ষা করে নিতে হয় না। যেখানে তোমাকে বারবার প্রমাণ দিতে হয়, সেখানে তুমি ভালোবাসা নয়, নিজের সম্মান হারাচ্ছ।
আমরা অনেকেই ভয় পাই —“যদি তাকে ছেড়ে দিই, তাহলে আমি একা হয়ে যাবো…” কিম্বা ভাবি যদি তাকে ছেড়ে দিই, সে কষ্ট পাবে! আমরা নিজের কষ্ট টাকে উপেক্ষা করি। এটাও কিন্তু ঠিক না। আর তুমি যদি নিজেই নিজের কষ্ট টাকে দুর করার চেষ্টা না করো, তাহলে তুমি আশা করছো কীভাবে যে অন্যেরা তোমার কষ্ট দূর করবে?
কিন্তু একটা কথা মনে রেখো-”ভুল মানুষের সাথে থাকার থেকে একা থাকা অনেক শান্তির আর আরামের”! তোমার শুধু লক্ষ্য রাখা উচিত যে তুমি কাউকে আঘাত দিচ্ছ না তো কিন্তু সাথে সাথে এটাও দেখা উচিত যে কেউ যেন তোমাকে আঘাত দিতে না পারে।
তুমি এমন একজনকে প্রাপ্য- যে তোমার মেসেজ দেখেও চুপ করে থাকবে না, যে তোমার মন খারাপ বুঝতে পারবে, যে তোমাকে হারানোর ভয় পাবে, যে চাইবে তুমি জীবনে সম্মানের সাথে বাঁচো, জীবনে উন্নতির পথে এগিয়ে যাও।
কারণ তুমি কোনো অপশন নও, তুমি কারো জীবনের প্রায়োরিটি হওয়ার মতোই মূল্যবান।
আজ একটা ছোট সিদ্ধান্ত নাও- যে তোমাকে গুরুত্ব দেয় না, তার পেছনে আর নিজের সময়, অনুভূতি, ভালোবাসা নষ্ট করবে না। এতে নিজেই নিজেকে অপমান করা হয়।
নিজেকে একটু গুরুত্ব দাও, দেখবে, জীবন নিজেই বদলাতে শুরু করবে,দেখবে ইউনিভার্স তোমার সাথে আছে।
আজকের ভাবনা: “যে তোমাকে অবহেলা করে, সে কখনও তোমার ভালোবাসার যোগ্য ছিল না”।
আগামীকাল লিখবো — যখন প্রিয় মানুষটা ধীরে ধীরে দূরে সরে যায়… তখন কি করা উচিত?
অপেক্ষায় থেকো…
ভালো থেকো, সুস্থ থেকো। জীবনে অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। ঈশ্বর তোমাকে আশীর্বাদে ভরিয়ে তুলুক।
সাম্প্রতিক পোস্ট
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো? তোমাদের সকলকে নতুন বছরের অনেক...
কেন আমরা অনেক সময় নিজের কষ্টটাকেই গুরুত্ব দিতে ভুলে যাই, এই প্রশ্নটার...
